গত সোমবার বিকালে ফেনী ট্রাংক রোড এলাকা থেকে বারইয়ারহাট ভাড়া নিয়ে আসে এক চালক। পথে চেতনানাশক পানীয় পান করিয়ে অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরে স্থানীয় মিডিয়ায় সংবাদ প্রচার হলে নজরে আসে সবার। সংবাদের তথ্যের সাথে মিল পাওয়ায় মিরসরাই ডাকঘর এলাকায় সন্দেহভাজন ৩ জনকে আটক করে নিজামপুর কলেজ ছাত্রদলের সহসভাপতি ফারেজ আহমেদ। পরে তিনি চোরচক্রকে ভিডিও দেখালে তারা স্বীকার করে। রাতভর অটোরিকশা এবং চোরদের পাহারা দিয়ে সকালে মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়।
সংবাদ দেখে চোর শনাক্ত, রাতভর পাহারায় ছাত্রদল নেতা | আই নিউজ বিডি
সংবাদ দেখে চোর শনাক্ত, রাতভর পাহারায় ছাত্রদল নেতা
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0