জয়পুরহাটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর থানাধীন পৌর সদরের নতুনহাট রোড এলাকায় র‍্যাব-৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২০) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ মে ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে ফাঁকা স্থানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দার কার্টন পড়ে রয়েছে।

পরে বিষয়টি ২০ বিজিবির অধিনায়ক র‍্যাব-৫, সিপিসি-৩ কে অবহিত করলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।

যৌথ দলটি চিরুনি অভিযান পরিচালনা করে ৪ মে ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১ কার্টুনে থাকা ১৫ হাজার ৬৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫ বস্তায় থাকা ৭ হাজার ২০০ পিস জর্দা উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

সোমবার (০৪ মে) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, উদ্ধার হওয়া এসব অবৈধ পণ্যের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Krimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Krimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Krimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Krimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Krimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Krimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Krimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views