জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ
ছবি: সংগৃহীত
জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি  মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়েে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও অভিনন্দন জানান।
 
সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দেন।
 
উল্লেখ্য গত ২ মে জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নতুন কমিটি অনুমোদন দেন। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা এই কর্মসূচি পালণ করেন।
 
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জয়পুরহাটে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ছাত্রদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Nouvelles du district খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 51 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Nouvelles du district ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 35 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 40 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 71 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 66 Views