ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩৫ পিস ইয়াবা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩৫ পিস ইয়াবা..

Hady Chakder avatar   
Hady Chakder
ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩৫ পিস ইয়াবা..
ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩৫ পিস ইয়াবা..
ছবি: সংগৃহীত
****

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুই অভিযানে ৩৫ পিস নিষিদ্ধ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— খানুরবাড়ী গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, গাবসারা রাজাপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, গ্রেফতারকৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভূঞাপুরকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator