মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
এপ্রিল মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মান অর্জন করেন। তার নেতৃত্বে থানার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তার এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ তাঁর হাতে শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা তুলে দেন।
সংশ্লিষ্টরা জানান, সোহেল রানার কার্যকর উদ্যোগে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট