সরকারি নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা বাজারে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩ মে) রাতের দিকে উপজেলা সদরের পূর্বধলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার কথা। কিন্তু কিছু ব্যবসা প্রতিষ্ঠান সেই নির্দেশনা অমান্য করে রাতেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় দুটি ফলের দোকান, একটি ফার্নিচার দোকান, একটি ওয়ার্কশপ, একটি সুপারশপ ও একটি মুদি দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা হিসেবে সাড়ে পাঁচ হাজার টাকা আদায় করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৪০ ধারা অনুযায়ী বিদ্যুৎ অপচয় রোধে নিয়মিত অভিযান চালানো হবে। সরকারি নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত সময়ের পর দোকান খোলা: পূর্বধলায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
নির্ধারিত সময়ের পর দোকান খোলা: পূর্বধলায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা..
ছবি: সংগৃহীত
没有找到评论