সিওয়াইবি কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি রাসেল, সম্পাদক রায়হান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিওয়াইবি কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি রাসেল, সম্পাদক রায়হান..

Rakib Khan avatar   
Rakib Khan
সিওয়াইবি কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি রাসেল, সম্পাদক রায়হান..
সিওয়াইবি কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি রাসেল, সম্পাদক রায়হান..
ছবি: সংগৃহীত
****

জবি প্রতিনিধি

ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কবি নজরুল সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হয়েছেন এ.এস.রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রায়হান। 

শনিবার (২ মে) এক বছরের জন্য ৩৫ সদস্যের এই কমিটির অনুমোদন দেন সিওয়াইবি কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ।

নবগঠিত কমিটির সহ-সভাপতি ধ্রুবদাস রায় ও তাহমিদ নাঈম। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ও মো. আনসারুল হক। সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান। দপ্তর সম্পাদক সাইমুম রাজু, অর্থ সম্পাদক আয়েশা আক্তার।
প্রচার ও মিডিয়া সম্পাদক রেহান রহমান রায়হান এবং সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক সালাউদ্দিন মাহমুদ। শিক্ষা ও কর্মশালা সম্পাদক নুসরাত জাহান মারুফা, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক শাকিল মিয়াজী এবং সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইসরাত জাহান লিতুন।

এছাড়া আইন বিষয়ক সম্পাদক সাদমান সাজিদ ওয়াসি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল হাসান অনিকসহ ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে সিওয়াইবি নতুন সভাপতি এ.এস রাসেল বলেন, কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একটি বড় সম্মান ও দায়িত্ব। আমরা ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সমাজে ন্যায্য ভোক্তা সংস্কৃতি গড়ে তোলার জন্য কাজ করবো। এই কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে আমরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

উল্লেখ্য, সিসিএস ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি দেশের ৬৪ জেলা, ৩৫০টি থানা এবং ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লাখ স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator