দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু
দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু
ছবি: সংগৃহীত
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১ মে) বিকেল ৫টা ৩৮ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত হাজতির নাম মহসীন আলী। তিনি দিনাজপুর সদর উপজেলার পাইকপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, হাইপারটেনশন ও স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। দিনাজপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মহাশেদ আলী অসুস্থ হলে তাকে জেলা কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিকেল ৫টা ৫ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫টা ৩৮ মিনিটে তার মৃত্যু হয়। একটি সিআর মামলায় ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator