পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু | আই নিউজ বিডি

পটুয়াখালী

পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

স্টাফ রিপোর্টার :
Eidok-এ শেয়ার
পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু
ছবি: সংগৃহীত

"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬।

শনিবার (২ মে) সকালে বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি সংবলিত স্টলগুলো ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের সৃজনশীল কর্মকাণের প্রশংসা করেন।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ তারেক হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও পটুয়াখালী পৌর প্রশাসক জনাব মোঃ জুয়েল রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মহসিন উদ্দিন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম এবং সিভিল সার্জনের প্রতিনিধি।

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তিনির্ভর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এই ধরনের মেলা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরি করবে এবং তাদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের স্টলে পরিবেশ দূষণ রোধ, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যার প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করেন। আগামী কয়েকদিনব্যাপী এই বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড চলবে।

Komentari 0

Nema komentara

povezani članci

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views