‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল | আই নিউজ বিডি

‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল

বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ এবং বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী..
Eidok-এ শেয়ার
‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
ছবি: সংগৃহীত

মোংলা কমিউটার’ ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের চুক্তি বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা টাকা পরিশোধ না করায় এ চুক্তি বাতিল করা হয়েছে। ফলে ট্রেন দুটি আবারও সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এতে যাত্রীসহ সাধারণ নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
‎
‎রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
‎
‎সূত্র আরো জানায়, ট্রেনটি বেসরকারি খাতে লিজ দিলে আয় বেশি হবে—এই অজুহাতে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ইজারা দেওয়া হয়। ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর তিন বছরের জন্য ঢাকার মিরপুর দারুস সালাম রোডের ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১১ জানুয়ারি থেকে রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজেদের ব্যবস্থাপনায় দুই জোড়া ট্রেন পরিচালনা শুরু করে।
‎
‎রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চুক্তির শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে ট্রেনের ভাড়া, ভ্যাট এবং উৎস কর পরিশোধ করতে ব্যর্থ হয়। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী অঞ্চল ২৭ এপ্রিল এক নির্দেশনায় ২৮ এপ্রিল থেকে চুক্তিটি বাতিল ঘোষণা করে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 101 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views