পূর্বধলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদলের র‍্যালি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদলের র‍্যালি

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদলের র‍্যালি
পূর্বধলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদলের র‍্যালি
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্রমিকদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।..

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্রমিকদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারের নির্দেশে আয়োজিত এ র‍্যালিতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সাঈদ আল মামুন শহিদ ফকির, সালাউদ্দিন নয়াব, আব্দুল গফুরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
র‍্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানায়।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

No se encontraron comentarios


News Card Generator