‎মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই | আই নিউজ বিডি

‎মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই

‎বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাটের মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।..
Eidok-এ শেয়ার
‎মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোংলা বুড়িরডাঙ্গা সরকার মার্কেটে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়।
‎
‎মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানিরা দ্রুত মালামাল সরানোর চেষ্টা করেন এবং স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করেন।
‎পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎
‎আগুনে ইলেকট্রনিকস, গার্মেন্টস, ওষুধ, খাবার হোটেল ও চায়ের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
‎
‎মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Komentari 0

Nema komentara

povezani članci

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Vijesti iz okruga বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 47 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Vijesti iz okruga মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 55 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Vijesti iz okruga প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 55 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Vijesti iz okruga মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 47 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Vijesti iz okruga রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Vijesti iz okruga খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Vijesti iz okruga রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views