পূর্বধলায় আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক: তেল-গ্যাস অনিয়মে নজরদারির সিদ্ধান্ত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক: তেল-গ্যাস অনিয়মে নজরদারির সিদ্ধান্ত..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক: তেল-গ্যাস অনিয়মে নজরদারির সিদ্ধান্ত..
পূর্বধলায় আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক: তেল-গ্যাস অনিয়মে নজরদারির সিদ্ধান্ত..
ছবি: সংগৃহীত
পূর্বধলায় আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক: তেল-গ্যাস অনিয়মে নজরদারির সিদ্ধান্ত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনভোগান্তি হ্রাস এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে পেট্রোল ও ডিজেল সরবরাহে নিয়ন্ত্রণ জোরদার, গ্যাস সিলিন্ডারের মূল্য তদারকি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পোনা মাছ নিধন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার উপজেলার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। তিনি জানান, কিছু ফিলিং স্টেশনে অনিয়মিত তেল সরবরাহের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। রাজধলা বিল এলাকায় ইভটিজিংয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের বিষয়টিও তুলে ধরেন।
সভায় পূর্বধলা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় মামলা বা জিডি করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন হয় না। এ ধরনের অভিযোগ পেলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি। মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এছাড়া সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator