বরিশালে টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার!! | আই নিউজ বিডি

বরিশাল

বরিশালে টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার!!

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সাথে জড়িত একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল।..
Eidok-এ শেয়ার
বরিশালে টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার!!
ছবি: সংগৃহীত

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করে সাইবার ব্ল্যাকমেল ও অশ্লীল কনটেন্ট ছড়ানোর বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে তারা। অনুসন্ধানে একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়, যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত।

 

চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ, ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছবি সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন কনটেন্ট ফাঁস করে এসব কার্যক্রম পরিচালনা করত। টেলিগ্রামে বিভিন্ন গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি করা হতো।

 

র‍্যাবের অভিযানে গত ২৬ এপ্রিল দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)।

 

অভিযানকালে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে উদ্ধারকৃত ডিভাইসগুলোতে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও এবং প্রায় ৩৫০টি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে।

 

র‍্যাব-৮ জানায়, এ ধরনের সাইবার অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

র‍্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ