পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’: নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ গুরুত্বারোপ জেলা প্রশাসকের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’: নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ গুরুত্বারোপ জেলা প্রশাসকের..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’: নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ গুরুত্বারোপ জেলা প্রশাসকের..
পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’: নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ গুরুত্বারোপ জেলা প্রশাসকের..
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :

“ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীতে শুরু হতে যাচ্ছে জেলাভিত্তিক বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের প্রস্তুতি ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩:৩০ মিনিটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভায় এই আয়োজনের রূপরেখা ও বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হয় । 

উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নারী শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জেলার আটটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি সুস্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন:

"ক্রীড়াঙ্গনে আমাদের মেয়েদের পিছিয়ে থাকলে চলবে না। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ যেন বালিকাদের (ছাত্রী) সংখ্যা আশানুরূপ হয়, সে বিষয়ে এখনই মাঠ পর্যায়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ্য নারী প্রতিভা খুঁজে বের করা আমাদের অন্যতম অগ্রাধিকার।

ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী আরও উল্লেখ করেন যে, খেলাধুলাকে এখন আর কেবল বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে এমন মানসিকতা তৈরি করা যাতে তারা ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে পারে। এতে পরিবারগুলোও অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার ভরসা পাবে।"

সভায় জেলার প্রশাসনিক ও ক্রীড়া সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের মতামত তুলে ধরেন। উপস্থিত ছিলেন:

মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

মহসিন উদ্দিন হিমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

মোঃ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার।

সৈয়দ তারেক মাহমুদ, সাবেক ফুটবলার ও জেলা ফুটবল দলের কোচ।

সভায় জানানো হয়, জেলার প্রতিটি স্কুলের নির্ধারিত বয়সের শিক্ষার্থীরা যেন এই উৎসবে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ে  বিশিষ্ট ব্যক্তিবর্গ  বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর মাধ্যমে পটুয়াখালীর তৃণমূল থেকে এমন কিছু মেধাবী খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator