পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট অনুষ্ঠিত | আই নিউজ বিডি

পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটা পৌরসভার দূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুভমেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দুষন রোধে কাচা বাজার এলাকায় অর্ধ-দিনব্যাপী..
Eidok-এ শেয়ার
পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে শহরের এক দিনের বর্জ্য স্তুপ করা হয়। এরপর পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নিরবতা কর্মসূচী পালন করা হয়। পরে মুভমেন্টে অংশগ্রহণকারী বক্তারা পৌরবাসীর বর্জ্য দুষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাম্পিং ষ্টেশন করার জন্য নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল হায়দারের কাছে দাবি তুলে ধরেন। পৌর নির্বাহী প্রকৌশলী সকলের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি বলেন-“অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে এবং মুভমেন্টে বক্তারা ক্রমবর্ধমান বর্জ্য দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তা লাঘব করতে শহরের প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হচ্ছে এবং এ ব্যাপারে মনিটরিং কাজ জোরালো করার জন্য সহকারী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন”। ধরিত্রী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি মো: শফিকুল ইসলাম খোকন বলেন-“পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির বিকল্প নেই। আমরা সচেতন তরুন সমাজকে নিয়ে যদি এখনই উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বসবাসের অনুপযোগী পরিবেশ পাবে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”মুভমেন্ট শেষে ’নো পলিথিন ডে’ কার্যক্রমের অংশ হিসেবে কিছু মুদি-মনিহারী,ফার্মেসী, হোটেল, ফলের দোকানে পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ ও নেট সরবরাহ করা হয়।

মুভমেন্টে অংশগ্রহণকারীরা যেখানে-সেখানে বর্জ্য না ফেলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে পাথরঘাটা পৌরসভাকে বর্জ্য দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

এছাড়াও মুভমেন্টে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, মেহেদি হাসান, গণমাধ্যমকর্মী জিয়াউর রহমান ফাহিম, এক্টিভিস্টা বরগুনা, এফরটি প্রকল্পের সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, একশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর মো: রোকনুজ্জামান, ইয়ুথ ফেলো, প্রকল্প অফিসারসহ পৌরবাসী।।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 8 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস জেলার খবর গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 ভিউ বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 ভিউ