যশোরে মোটরসাইকেল পার্টসের গোডাউনে অগ্নিকাণ্ড | আই নিউজ বিডি

যশোর

যশোরে মোটরসাইকেল পার্টসের গোডাউনে অগ্নিকাণ্ড

****
Eidok-এ শেয়ার
যশোরে মোটরসাইকেল পার্টসের গোডাউনে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

শহরের ব্যস্ততম আর এন রোড এলাকায় নলডাঙ্গা মসজিদের সামনে অবস্থিত এ.এস অটোর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার পর হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে।  জানা গেছে, তিনতলা ভবনের ভেতরে থাকা ওই গোডাউনটিতে জাপানি ব্র্যান্ড Suzuki মোটরসাইকেলের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ সংরক্ষণ করা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

প্রতিষ্ঠান মালিক মোহাম্মদ মনা দাবি করেন, সেখানে বিপুল টাকার মালামাল ছিলো। যা তার ক্ষতি হয়েছে। 

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, গোডাউনটিতে মোটরসাইকেলের যন্ত্রাংশ মজুদ ছিল, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কেউ কেউ বলেন প্রতিষ্ঠান মালিক দেনায় জর্জরিত ছিলেন।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheter রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheter খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheter রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheter সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Distriktsnyheter মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Distriktsnyheter কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Distriktsnyheter ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views