হাম টিকায় গুরুত্বারোপ, বাল্যবিবাহ প্রতিরোধে আহ্বান—বাসন্ডায় কমিউনিটি… | আই নিউজ বিডি

হাম টিকায় গুরুত্বারোপ, বাল্যবিবাহ প্রতিরোধে আহ্বান—বাসন্ডায় কমিউনিটি সভা

বাসন্ডায় শিশু ও নারীর উন্নয়ন নিয়ে সচেতনতামূলক কমিউনিটি সভা
Eidok-এ শেয়ার
হাম টিকায় গুরুত্বারোপ, বাল্যবিবাহ প্রতিরোধে আহ্বান—বাসন্ডায় কমিউনিটি সভা
ছবি: সংগৃহীত

 

ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. শামীম আজাদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল্লাহ আউয়াল, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী এবং ইউপি সদস্য শাহীন হাওলাদার ও শাখাওয়াত হোসেন।


সভায় প্রধান অতিথি বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি। তিনি গুজবে কান না দিয়ে ২০ এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী টিকাদান কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইলের অপব্যবহার এবং গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


অনুষ্ঠান শেষে হাম-রুবেলা ও গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত ضلع کی خبریں খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 19 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী ضلع کی خبریں ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ ضلع کی خبریں ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার ضلع کی خبریں সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু ضلع کی خبریں চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা ضلع کی خبریں চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ضلع کی خبریں চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views