ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের গোপন সম্পর্কের জেরে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই সন্তানের জননী রোকসানা আক্তার ও প্রতিবেশী উপজেলার যুবক জুয়েল রানা। স্থানীয়দের মধ্যস্থতায় ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
জানা যায়, রাণীশংকৈল উপজেলার ভরনিয়া বিন্নাকুড়ি গ্রামের মোবারক আলীর ছেলে জুয়েল রানার সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী বিশ্রামপুর গ্রামের সমির উদ্দীনের মেয়ে রোকসানা আক্তারের দীর্ঘদিন ধরে গোপন সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্যোগ নিয়ে উভয় পক্ষকে নিয়ে বসেন এবং শেষ পর্যন্ত সামাজিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ দীর্ঘদিনের সম্পর্কের একটি সামাজিক স্বীকৃতি মিলেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রোকসানার পূর্বের সংসারের দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে।
স্থানীয়দের মতে, এখন দেখার বিষয়—নতুন এই দাম্পত্য জীবন কতটা স্থিতিশীল হয় এবং সন্তানদের দায়িত্ব কে ও কীভাবে গ্রহণ করে।
দুই পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, সময়ই বলে দেবে নতুন এই সম্পর্ক কতটা টেকসই হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0