পটুয়াখালী পৌর নিউমার্কেট এ জামে মসজিদের সম্প্রসারণ কাজের… | আই নিউজ বিডি

পটুয়াখালী

পটুয়াখালী পৌর নিউমার্কেট এ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার :
Eidok-এ শেয়ার
পটুয়াখালী পৌর নিউমার্কেট এ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি: সংগৃহীত

পটুয়াখালী পৌর নিউ মার্কেটস্থ ডিসি ঘাট আল আমিন জামে মসজিদের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) বিকাল ২টায় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে জেলা প্রশাসক মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময়,    জুমআ'র নামাজ আদায় করেন  এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, ‘পদাধিকার বলে আমি এই মসজিদের সভাপতি হলেও, এর দেখভাল ও উন্নয়নের মূল দায়িত্ব আপনাদেরই। মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

জনসচেতনতামূলক বার্তা দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আমাদের সচেতন থাকতে হবে। পাশাপাশি শিশুদের হাম-রুবেলা টিকা প্রদানের জন্য জেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাব, আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের শিশুদের টিকা নিশ্চিত করুন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ উল-আলম , পটুয়াখালী পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন এবং বিএনপি নেতা বায়জিদ আহমেদ খান পান্না মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা বলেন, ‘আমি আমার কর্মজীবনে অনেক জেলা প্রশাসক দেখেছি, কিন্তু বর্তমান জেলা প্রশাসকের মতো সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান প্রশাসক অতীতে দেখিনি। আমরা তার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 121 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views