শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান,আবু হানিফের সাথে একই এলাকার সুতা বাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে প্রতিপক্ষ বাবুলের ছেলেসহ বেশ কয়েকজন মিলে বৃদ্ধ আবু হানিফের উপর হামলা চালায়। এক পর্যায়ে আবু হানিফ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে,খুলনা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নওশীন রেজয়ানা বলেন,আবু হানিফ নামের ওই ব্যক্তির শরীরে আঘাত ও ডান হাতের একটি রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে,আর এতেই তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আবু হানিফ নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।