শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন বৃদ্ধ | আই নিউজ বিডি

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন বৃদ্ধ

বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানিফ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন বৃদ্ধ
ছবি: সংগৃহীত

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান,আবু হানিফের সাথে একই এলাকার সুতা বাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে প্রতিপক্ষ বাবুলের ছেলেসহ বেশ কয়েকজন মিলে বৃদ্ধ আবু হানিফের উপর হামলা চালায়। এক পর্যায়ে আবু হানিফ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে,খুলনা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নওশীন রেজয়ানা বলেন,আবু হানিফ নামের ওই ব্যক্তির শরীরে আঘাত ও ডান হাতের একটি রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে,আর এতেই তার মৃত্যু হয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আবু হানিফ নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 89 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 46 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 93 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ