ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন..

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন..
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন..
ছবি: সংগৃহীত
****

ইমরান মোল্যা, ফরিদপুর: দেশব্যাপী খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার সংলগ্ন কুমার নদী থেকে রনকাইল বিল অভিমুখে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কানাইপুর বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

نظری یافت نشد


News Card Generator