ট্রেন থেকে নিখোঁজের তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল টাঙ্গাইলে | আই নিউজ বিডি

টাঙ্গাইল

ট্রেন থেকে  নিখোঁজের তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল টাঙ্গাইলে

ট্রেন থেকে  নিখোঁজের
তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল
টাঙ্গাইলে
Eidok-এ শেয়ার
ট্রেন থেকে  নিখোঁজের তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল টাঙ্গাইলে
ছবি: সংগৃহীত

ট্রেন থেকে  নিখোঁজের
তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল
টাঙ্গাইলে

মোঃ আসাদুজ্জামান

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি :


নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলের রেললাইনের পাশ থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ছাত্রের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত নাহিদ হাসান (২৪) উপজেলার ভেলাতৈড় গ্রামের আজহার আলীর ছেলে। তিনি দিনাজপুরে একটি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল থেকে নাহিদ নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে পরিবার জানতে পারে, ঢাকার কমলাপুর রেলওয়ে পুলিশ একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করেছে। পরে ছবির মাধ্যমে সেটি নাহিদের বলে শনাক্ত করে পরিবার।
নাহিদের মা গুলশান আরা বেগম জানান, নাহিদ পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজে ঈদের আট দিন পর ঢাকায় যান। সেখানে তিনি পীরগঞ্জের লোহাগাড়া মিলনবাজার এলাকার ‘সাকিব’ নামে একজনের সঙ্গে ছিলেন। পরে সাকিবের সঙ্গে তিনি ফেনীতেও গিয়েছিলেন।
নিহতের বাবা আজহার আলী, যিনি ঢাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত, জানান, ১৯ এপ্রিল ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন নাহিদ জানিয়েছিলেন, তিনি সাকিবের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছেন। ট্রেনটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছানোর পর থেকে নাহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নাহিদের মোবাইল লোকেশন ট্র্যাক করে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে উল্লাপাড়া থানার পরামর্শে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রেলওয়ে পুলিশের এএসআই জসিম জানান, গত ২০ এপ্রিল সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ছয়শগ্রাম এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে লাশটি দাফন করা হয়। উদ্ধারের সময় তার কাছে কোনো মোবাইল ফোন বা মানিব্যাগ পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে নাহিদের সঙ্গে থাকা বন্ধু সাকিবও নিখোঁজ রয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে।

注释 0

没有找到评论

相关文章

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? (Simplified): 犯罪 সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ (Simplified): 犯罪 মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 22 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম (Simplified): 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের (Simplified): 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা (Simplified): 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত (Simplified): 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views