ট্রেন থেকে নিখোঁজের তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল টাঙ্গাইলে | আই নিউজ বিডি

টাঙ্গাইল

ট্রেন থেকে  নিখোঁজের তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল টাঙ্গাইলে

ট্রেন থেকে  নিখোঁজের
তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল
টাঙ্গাইলে
Eidok-এ শেয়ার
ট্রেন থেকে  নিখোঁজের তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল টাঙ্গাইলে
ছবি: সংগৃহীত

ট্রেন থেকে  নিখোঁজের
তিন দিন পর পীরগঞ্জের ছাত্রের লাশ মিলল
টাঙ্গাইলে

মোঃ আসাদুজ্জামান

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি :


নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলের রেললাইনের পাশ থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ছাত্রের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত নাহিদ হাসান (২৪) উপজেলার ভেলাতৈড় গ্রামের আজহার আলীর ছেলে। তিনি দিনাজপুরে একটি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল থেকে নাহিদ নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে পরিবার জানতে পারে, ঢাকার কমলাপুর রেলওয়ে পুলিশ একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করেছে। পরে ছবির মাধ্যমে সেটি নাহিদের বলে শনাক্ত করে পরিবার।
নাহিদের মা গুলশান আরা বেগম জানান, নাহিদ পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজে ঈদের আট দিন পর ঢাকায় যান। সেখানে তিনি পীরগঞ্জের লোহাগাড়া মিলনবাজার এলাকার ‘সাকিব’ নামে একজনের সঙ্গে ছিলেন। পরে সাকিবের সঙ্গে তিনি ফেনীতেও গিয়েছিলেন।
নিহতের বাবা আজহার আলী, যিনি ঢাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত, জানান, ১৯ এপ্রিল ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন নাহিদ জানিয়েছিলেন, তিনি সাকিবের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছেন। ট্রেনটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছানোর পর থেকে নাহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নাহিদের মোবাইল লোকেশন ট্র্যাক করে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে উল্লাপাড়া থানার পরামর্শে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রেলওয়ে পুলিশের এএসআই জসিম জানান, গত ২০ এপ্রিল সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ছয়শগ্রাম এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে লাশটি দাফন করা হয়। উদ্ধারের সময় তার কাছে কোনো মোবাইল ফোন বা মানিব্যাগ পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে নাহিদের সঙ্গে থাকা বন্ধু সাকিবও নিখোঁজ রয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 73 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 63 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 48 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 ভিউ