উল্লাপাড়ায় স্কাউটসের ‘ষষ্ঠক নেতা কোর্স’ অনুষ্ঠিত

****
Delen op Eidok
উল্লাপাড়ায় স্কাউটসের ‘ষষ্ঠক নেতা কোর্স’ অনুষ্ঠিত
Foto: archief

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ স্কাউটসের ‘ষষ্ঠক নেতা কোর্স’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
চার দিনব্যাপী এ কোর্সে উপজেলার ১০টি বিদ্যালয়ের মোট ৪০ জন কাব শিশু অংশগ্রহণ করছে।
কোর্সের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইঁয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ষষ্ঠক নেতা কোর্সের কোর্স লিডার এম এম আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের উপজেলা কমিশনার মোঃ আব্দুল মালেক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সমিতির উপজেলা শাখার সেক্রেটারি ও বাংলাদেশ স্কাউটস উল্লাপাড়া উপজেলা শাখার সহকারী কমিশনার শহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা স্কাউটস লিডার মোঃ আব্দুল জব্বার এবং কাব লিডার মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।
কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের নৈতিকতা, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা District Nieuws আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 28 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত District Nieuws আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু District Nieuws খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক District Nieuws শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ District Nieuws তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি District Nieuws শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ District Nieuws সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views