র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা..
র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
****


অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যে অবৈধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে পরিচালিত এ অভিযানে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অভিযানে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ টিম অংশ নেয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী—
মেসার্স রাজু ট্রেডার্সের মালিক রাজু রায়কে ৫ হাজার টাকা, শাহজালাল বেকারীর মালিক বাচ্চু মিয়াকে ১৫ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেল হলের মালিক মো. মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি না মেনে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করছিল এবং খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, যা আইন লঙ্ঘনের শামিল।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator