ঝালকাঠি-১ আসনের ভোটের নথি জব্দের নির্দেশ হাইকোর্টের | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি-১ আসনের ভোটের নথি জব্দের নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠায় সংশ্লিষ্ট সব নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট.....
Eidok-এ শেয়ার
ঝালকাঠি-১ আসনের ভোটের নথি জব্দের নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সব নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বুধবার (২২ এপ্রিল) শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবারের মধ্যে ওই আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনসংক্রান্ত সব গুরুত্বপূর্ণ নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।


এ বিষয়ে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী ড. ফয়জুল হক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন। অপরদিকে, ওই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।


আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।


হাইকোর্টের নির্দেশের পর ড. ফয়জুল হক বলেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিষয়ে ন্যায়বিচার পেতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের এ নির্দেশ সুষ্ঠু তদন্তের পথকে আরও সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অন্যদিকে, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে বলে তিনি প্রত্যাশা করেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 38 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Tin tức quận সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views