উজিরপুর থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, এসপি কার্যালয়ে আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উজিরপুর থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, এসপি কার্যালয়ে আটক..

Fardin Niaz avatar   
Fardin Niaz
উজিরপুর থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, এসপি কার্যালয়ে আটক..
উজিরপুর থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, এসপি কার্যালয়ে আটক..
ছবি: সংগৃহীত
****

বরিশাল জেলার উজিরপুর থানার তিনজন পুলিশ সদস্যের ডোপ টেস্টে পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এ ঘটনায় তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, জেলা পুলিশের সকল সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ এপ্রিল উজিরপুর থানার ওই তিন সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে।

পরবর্তীতে তাদের তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়। পরে সোমবার তাদেরকে পুনরায় ডোপ টেস্টের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডোপ টেস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং এর মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

Nema komentara


News Card Generator