উজিরপুর থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, এসপি কার্যালয়ে আটক | আই নিউজ বিডি

উজিরপুর থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, এসপি কার্যালয়ে আটক

****
Eidok-এ শেয়ার
উজিরপুর থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, এসপি কার্যালয়ে আটক
ছবি: সংগৃহীত

বরিশাল জেলার উজিরপুর থানার তিনজন পুলিশ সদস্যের ডোপ টেস্টে পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এ ঘটনায় তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, জেলা পুলিশের সকল সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ এপ্রিল উজিরপুর থানার ওই তিন সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে।

পরবর্তীতে তাদের তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়। পরে সোমবার তাদেরকে পুনরায় ডোপ টেস্টের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডোপ টেস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং এর মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি বাংলাদেশ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 59 ভিউ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 65 ভিউ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 60 ভিউ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় বাংলাদেশ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 41 ভিউ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ বাংলাদেশ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 52 ভিউ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন বাংলাদেশ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 41 ভিউ দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ বাংলাদেশ দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 51 ভিউ