ভালুকায় মে দিবস সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় মে দিবস সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় মে দিবস সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত..
ভালুকায় মে দিবস সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন মহান মে দিবস উদযাপনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে ভালুকা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।
 
সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। দিনটি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
 
এসময় ভালুকা উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
 
সভায় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ।
 
সভা শেষে মে দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
Keine Kommentare gefunden


News Card Generator