অভিযোগ, পুলিশের গাড়িচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অভিযোগ, পুলিশের গাড়িচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

Md Sale avatar   
Md Sale
অভিযোগ, পুলিশের গাড়িচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
অভিযোগ, পুলিশের গাড়িচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
ছবি: সংগৃহীত
অভিযোগ, পুলিশের গাড়িচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

 শ্রীপুর গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর মডেল থানা এলাকায় এক সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে থানার গা..

শ্রীপুরে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ, পুলিশের গাড়িচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

 শ্রীপুর গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর মডেল থানা এলাকায় এক সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে থানার গাড়িচালক আল আমিনের বিরুদ্ধে।

দৈনিক  সংবাদ দিগন্ত  পত্রিকার শ্রীপুর প্রতিনিধি  মুনসুর ইসলাম মাসুমের  অভিযোগ, দায়িত্ব পালনকালে হঠাৎ করে থানার গাড়ির ড্রাইভার আল আমিন তার হাত থেকে জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং জনসম্মুখে তাকে ধমক দেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন ফেরত দেওয়া হয়নি।

পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি মোবাইল ফোনটি ফেরত দেন। তবে অভিযোগ রয়েছে, এ সময়ও তিনি ওই সাংবাদিককে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং “৫ আগস্ট পেয়েছো, যা মন চায় তাই করবা” বলে হুমকি দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে একজন পেশাদার সাংবাদিকই নিরাপত্তাহীনতায় ভোগেন, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ—তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Aucun commentaire trouvé


News Card Generator