মনোনয়ন প্রত্যাহারে কামারখন্দ প্রেসক্লাব নির্বাচনে চূড়ান্ত চিত্র স্পষ্ট.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মনোনয়ন প্রত্যাহারে কামারখন্দ প্রেসক্লাব নির্বাচনে চূড়ান্ত চিত্র স্পষ্ট..

Juwel Hossain avatar   
Juwel Hossain
মনোনয়ন প্রত্যাহারে কামারখন্দ প্রেসক্লাব নির্বাচনে চূড়ান্ত চিত্র স্পষ্ট..
মনোনয়ন প্রত্যাহারে কামারখন্দ প্রেসক্লাব নির্বাচনে চূড়ান্ত চিত্র স্পষ্ট..
ছবি: সংগৃহীত
****

কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২৮ কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক (রাজ্জাক রাজ) ও সাধারণ সম্পাদক পদে মো. রাইসুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন।

মনোনয়ন যাচাই বাছাই কমিটির সদস্য জানান, আসন্ন নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদ থেকে মো. দুলাল হোসেন ও মো. আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদ থেকে মো. ইয়াছিন কবির ও মো. রাকিবুল ইসলাম তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এর ফলে বর্তমানে সভাপতি পদে রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে রাইসুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর ফারুক একক প্রার্থী হিসেবে রয়েছেন।

আগামী ২ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরে দাঁড়ানোর কারণে শীর্ষ দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নিশ্চিত হওয়ার পথে রয়েছে।

No comments found


News Card Generator