আবারও জীবন নাশের হুমকি: প্রতিবাদে ডুমুরিয়ায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আবারও জীবন নাশের হুমকি: প্রতিবাদে ডুমুরিয়ায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।..

LATIF MORAL avatar   
LATIF MORAL
আবারও জীবন নাশের হুমকি: প্রতিবাদে ডুমুরিয়ায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।..
আবারও জীবন নাশের হুমকি: প্রতিবাদে ডুমুরিয়ায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।..
ছবি: সংগৃহীত
****

অজ্ঞাত পরিচয় ব্যক্তি কর্তৃক  ডাকযোগে একাধিক বার চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি এবং পথ রোধ করে টাকা ছিনতাই করে নেয়ার ঘটনার প্রতিবাদে এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভূক্তভোগী ব্যবসায়ী আলমগীর কবির পাভেল ডুমুরিয়া সদরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

লিখিত বক্তব্যে  ভূক্তভোগী ব্যবসায়ী পাভেল জানান,তিনি খুলনা নগরীর গোবরচাকা এলাকার বাসিন্দা হিসেবে নগরীতে এবং ডুমুরিয়া উপজেলার কাকমারী এলাকায় দীর্ঘ দিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। অজ্ঞাত পরিচয় একটি স্বার্থন্নেষী কু-চক্রী মহল তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী এবং ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের হুমকি ধামকি দিয়ে আসছে।বিগত ২০২৪ সালের আগস্ট মাসে দেশের পট পরিবর্তনের পর ওই কু-চক্রী মহলটি ব্যবসায়ী আলমগীর কবির পাভেল কে নানাবিধ ভাবে হয়রাণী করতে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার তাকে জীবন নাশের হুমকি দিয়ে ডাকযোগে আরো একটি চিঠি পাঠানো হয়েছে। এর আগে  গত ৩১ মার্চ তারিখে ডাকযোগে তার নগরীর গোবর চাকা এলাকার ঠিকানায় 

অজ্ঞাত নামা ব্যক্তি পরিচয়ে ডাকযোগে হত্যার হুমকি দিয়ে চিঠি এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে।

পাঠানো চিঠিতে লেখা রয়েছে,'আগের দিন বেঁচে গেছিস। তোর কিন্তুু নিস্তার নাই। কিন্তু শেষ একটা সুযোগ পেয়ে গেলি। কাফনের কাপড় আগে পাঠালাম,কারণ পরের বার সময় পাবিনা। কাপড় দেখ আর দিন গুনতে থাক। তোর ব্যবসা প্রতিষ্ঠানও থাকবে না, তুই ও থাকবিনা।' চিঠির খামে প্রেরক হিসেবে লেখা রয়েছে 'সুনিল মন্ডল'। বিষয়টি নিয়ে ভূক্তভোগী পাভেল নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করলেও পুলিশ এখনও কোন ব্যাবস্হা নিতে পারিনি। অপর দিকে গত ৯ ফেব্রুয়ারী সকালে তিনি কাকমারী মৎস্য ঘেরের জন্যে ডুমুরিয়া সদরে বাঁশ  কেনার জন্যে আসলে অজ্ঞাত পরিচয়ের ৪/৫ জন ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে অতর্কিত ভাবে পাভেল কে মারপিট করে এবং তার কাছে থাকা সাড়ে ২১ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ জানালেও এখনও পর্যন্ত কোন ব্যবস্হা নিতে সক্ষম হয়নি পুলিশ। হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠি ও কাফনের কাপড় পেয়ে এবং অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হাতে মারপিট এবং টাকা পয়সা খোয়ায়ে দিশেহারা হয়ে পড়েছেন পাভেল। এক অজানা আতংক  সার্বক্ষনিক তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

 

Inga kommentarer hittades


News Card Generator