সিরাজগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
সিরাজগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এছাড়া বিষয়টি তদারকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নি..

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় সকল ধরনের কোচিং সেন্টার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) সমাপনী পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ জেলার সকল কোচিং সেন্টার ২১ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এছাড়া বিষয়টি তদারকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator