ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজারে কৃষক বৈঠক, পরিত্যক্ত জলাশয় চাষের উদ্যোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজারে কৃষক বৈঠক, পরিত্যক্ত জলাশয় চাষের উদ্যোগ..

Md Yousuf  avatar   
Md Yousuf
ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজারে কৃষক বৈঠক, পরিত্যক্ত জলাশয় চাষের উদ্যোগ..
ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজারে কৃষক বৈঠক, পরিত্যক্ত জলাশয় চাষের উদ্যোগ..
ছবি: সংগৃহীত
ব্র্যাকের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজার শাখায় আজ এক কৃষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে কৃষি উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।..

ব্র্যাকের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজার শাখায় আজ এক কৃষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে কৃষি উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে ব্র্যাক কৃষি সেবার কার্যক্রম, শস্য নিরাপত্তা বিমা এবং পরিত্যক্ত পুকুর ও জলাশয়কে চাষের উপযোগী করে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে অব্যবহৃত জলাশয়গুলোকে মাছ চাষসহ বহুমুখী কৃষি কার্যক্রমে কাজে লাগানোর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তুলে ধরা হয়।

এছাড়াও, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন সেবা সম্পর্কে উপস্থিত কৃষকদের অবহিত করেন শাখা ব্যবস্থাপক। তিনি সহজ শর্তে ঋণ সুবিধা, সঞ্চয় কার্যক্রম এবং কৃষিভিত্তিক বিনিয়োগের সুযোগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।

বৈঠক শেষে একটি পরিত্যক্ত পুকুর পরিদর্শন করা হয় এবং সেটিকে চাষের উপযোগী করতে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator