ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজারে কৃষক… | আই নিউজ বিডি

কুমিল্লা

ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজারে কৃষক বৈঠক, পরিত্যক্ত জলাশয় চাষের উদ্যোগ

ব্র্যাকের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজার শাখায় আজ এক কৃষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে কৃষি উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।..
Eidok-এ শেয়ার
ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজারে কৃষক বৈঠক, পরিত্যক্ত জলাশয় চাষের উদ্যোগ
ছবি: সংগৃহীত

ব্র্যাকের সহায়তায় কুমিল্লার কাদৈর বাজার শাখায় আজ এক কৃষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে কৃষি উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে ব্র্যাক কৃষি সেবার কার্যক্রম, শস্য নিরাপত্তা বিমা এবং পরিত্যক্ত পুকুর ও জলাশয়কে চাষের উপযোগী করে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে অব্যবহৃত জলাশয়গুলোকে মাছ চাষসহ বহুমুখী কৃষি কার্যক্রমে কাজে লাগানোর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তুলে ধরা হয়।

এছাড়াও, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন সেবা সম্পর্কে উপস্থিত কৃষকদের অবহিত করেন শাখা ব্যবস্থাপক। তিনি সহজ শর্তে ঋণ সুবিধা, সঞ্চয় কার্যক্রম এবং কৃষিভিত্তিক বিনিয়োগের সুযোগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।

বৈঠক শেষে একটি পরিত্যক্ত পুকুর পরিদর্শন করা হয় এবং সেটিকে চাষের উপযোগী করতে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 22 ভিউ দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 70 ভিউ ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক কৃষি-অর্থ ও বাণিজ্য ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 96 ভিউ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 77 ভিউ জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার কৃষি-অর্থ ও বাণিজ্য জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 72 ভিউ ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা কৃষি-অর্থ ও বাণিজ্য ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 ভিউ বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি কৃষি-অর্থ ও বাণিজ্য বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 ভিউ