যশোরে স্কুলছাত্রী বৈবাশী অপহরণের ১৩ দিন পার, উদ্ধারের দাবিতে থানায় স্বজনদের আহাজারি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে স্কুলছাত্রী বৈবাশী অপহরণের ১৩ দিন পার, উদ্ধারের দাবিতে থানায় স্বজনদের আহাজারি..

Partha Das avatar   
Partha Das
যশোরে স্কুলছাত্রী বৈবাশী অপহরণের ১৩ দিন পার, উদ্ধারের দাবিতে থানায় স্বজনদের আহাজারি..
যশোরে স্কুলছাত্রী বৈবাশী অপহরণের ১৩ দিন পার, উদ্ধারের দাবিতে থানায় স্বজনদের আহাজারি..
ছবি: সংগৃহীত

****

যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ১৩দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত কিশোরীকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও গ্রামবাসী।

নিখোঁজ বৈশাখী রানী (১৫) সদর উপজেলার ফতেপুর দাসপাড়া এলাকার দেবদাস বিশ্বাসের মেয়ে এবং স্থানীয় ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের কনক কুমার দাসের (১৯) সঙ্গে বৈশাখীর পরিচয় হয়। এরপর থেকেই কনক তাকে উত্যক্ত করা ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৮ এপ্রিল সকালে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে করে কনক ও তার সহযোগীরা বৈশাখীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খুঁজেও বৈশাখীর সন্ধান পাননি। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে দাবি স্বজনদের। অপহরণের পর দীর্ঘ সময় পার হওয়ায় মেয়েটির নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছে পরিবার।

বৃহস্পতিবার দুপুরে ফতেপুর গ্রামের নারী-পুরুষরা থানায় গিয়ে ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করেন। তাদের অভিযোগ, লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator