যশোরে স্কুলছাত্রী বৈশাখী অপহরণের ১৩দিন পার, উদ্ধারের দাবিতে থানায়… | আই নিউজ বিডি

যশোর

যশোরে স্কুলছাত্রী বৈশাখী অপহরণের ১৩দিন পার, উদ্ধারের দাবিতে থানায় স্বজনদের আহাজারি

****
Eidok-এ শেয়ার
যশোরে স্কুলছাত্রী বৈশাখী অপহরণের ১৩দিন পার, উদ্ধারের দাবিতে থানায় স্বজনদের আহাজারি
ছবি: সংগৃহীত

যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের আজ ১৩দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত কিশোরীকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও গ্রামবাসী।

নিখোঁজ বৈশাখী রানী (১৫) সদর উপজেলার ফতেপুর দাসপাড়া এলাকার দেবদাস বিশ্বাসের মেয়ে এবং স্থানীয় ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের কনক কুমার দাসের (১৯) সঙ্গে বৈশাখীর পরিচয় হয়। এরপর থেকেই কনক তাকে উত্যক্ত করা ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৮ এপ্রিল সকালে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে করে কনক ও তার সহযোগীরা বৈশাখীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খুঁজেও বৈশাখীর সন্ধান পাননি। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে দাবি স্বজনদের। অপহরণের পর দীর্ঘ সময় পার হওয়ায় মেয়েটির নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছে পরিবার।

বৃহস্পতিবার দুপুরে ফতেপুর গ্রামের নারী-পুরুষরা থানায় গিয়ে ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করেন। তাদের অভিযোগ, লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 2 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 77 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views