ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ এপ্রিল ‘পীরগঞ্জ গণহত্যা দিবস’ পালিত | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ এপ্রিল ‘পীরগঞ্জ গণহত্যা দিবস’ পালিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ এপ্রিল ‘পীরগঞ্জ গণহত্যা দিবস’ পালিত
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ এপ্রিল ‘পীরগঞ্জ গণহত্যা দিবস’ পালিত
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ এপ্রিল ‘পীরগঞ্জ গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘কালচারাল সোসাইটি অফ পীরগঞ্জ’-এর উদ্যোগে ভাতারমারী তেতুলতলায় “অমর আলো” শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। মোমবাতির আলোয় শহীদদের ত্যাগের স্মৃতি স্মরণ করেন সংস্কৃতিকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল পীরগঞ্জে প্রথম হামলা চালায় পাকবাহিনী। সেদিন সুজাউদ্দীন আহাম্মদ, অধ্যাপক গোলাম মোস্তফা, মোজাফ্ফর হোসেন, আবদুল জব্বার, আতিউর রহমান, সুনীল কুমার শীল ও বীরেন্দ্রনাথ শীলকে ধরে নিয়ে ভাতারমারী আখের খামারের পাশে নৃশংসভাবে হত্যা করা হয়।
২০১৫ সালে প্রথম 'পীরগঞ্জ প্রেসক্লাব' দিবসটি পালন শুরু করে। এরপর গত কয়েক বছর ধরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে কর্মসূচি পালিত হয়ে আসছিল। তবে এ বছর বড় কোনো কর্মসূচি চোখে না পড়ায় স্থানীয়দের মাঝে কিছুটা আক্ষেপ দেখা গেছে। তবুও সাংস্কৃতিক সংগঠনের বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে দিনটি।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 22 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views