প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও… | আই নিউজ বিডি

যশোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

ছবি: আই নিউজ বিডি
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী ২৭ এপ্রিলের ঐতিহাসিক যশোর সফরকে কেন্দ্র করে এক বিশাল যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন খোকন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা।

বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাস হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও বিএনপি নেতা গোলাম মোস্তফা সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব বলেন, "আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। বাঘারপাড়া থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা এই জনসভাকে সফল করব।"প্রধান অতিথি এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু) বলেন, "যশোরের মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করতে রাজপথ প্রকম্পিত হবে। প্রতিটি ইউনিয়ন থেকে সুশৃঙ্খলভাবে জনসভায় যোগদানের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।"

সভাপতির বক্তব্যে তানিয়া রহমান সুমি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঘারপাড়ার প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে প্রচার-প্রচারণা এবং প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে। ২৭ এপ্রিলের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে বাঘারপাড়া বিএনপি বদ্ধপরিকর।উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 94 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 65 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 98 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views