খুলনায় ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
খুলনায় ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

          

 ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক ২০২৪ এর পদক প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (বুধবার) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।
 অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই পদকের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা কাজে আরো উৎসাহিত হবে। ভূয়া তথ্য অনলাইনে বিভিন্ন সময় ছড়িয়ে পড়ছে। এটি আমাদের রোধ করতে হবে। সততা, নিষ্ঠা ও জনস্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। সঠিক সংবাদ ভালো কাজে সহায়তা করে। আপনাদের সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে খুলনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, জোহরা খাতুন স্কুলের মোঃ তৌফিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, পদক প্রাপ্তরা হলেন, প্রথম সাংবাদিক আলমগীর হান্নান, দ্বিতীয় কাজী অনিরুদ্ধ এবং তৃতীয় গাজী মনিরুজ্জামান।

 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন أخبار المنطقة অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা أخبار المنطقة মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল أخبار المنطقة জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 53 Views