আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ | আই নিউজ বিডি

আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি,বরগুনা।।
Eidok-এ শেয়ার
আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। তাঁরা হলেন মিরাজুল ইসলাম শাওন ও বেল্লাল মুসুল্লি। এ সময় তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহিষকাটা থেকে আমতলী যাচ্ছিল। আমতলী ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মিরাজুল ইসলাম শাওন (২০), অটোচালক ফাহাদ (২১), জসিম সিকদার (৪৫), তুহিন (২২) ও বেল্লাল (৩৫) গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক পপি হালদার তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মিরাজুল ইসলাম শাওন ও ব্যবসায়ী বেল্লাল মুসুল্লি মারা যান। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা বাদুড়া বাজারে আটক করেছে। নিহত বেল্লাল মুসুল্লির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম হাসেম মুসুল্লি। অপর নিহত শাওনের বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তাঁর বাবার নাম গাজী শাহজাদা।
চিকিৎসক পপি হালদার বলেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে দুজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 40 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস জেলার খবর গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 ভিউ বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 ভিউ