চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে আজ (১৫ এপ্রিল) দুপুর ২ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে জ্বালানি বিক্রয় বন্ধ রয়েছে। অথচ স্টোরেজ যাচাই করে দেখা যায়, ৩২৬৯ লিটার পেট্রোল মজুদ রয়েছে।
যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। এছাড়া মজুদকৃত জ্বালানি পেট্রোল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন ,জনস্বার্থে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0