পটুয়াখালীতে ‘হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪১’ বাস্তবায়নে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালীতে ‘হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪১’ বাস্তবায়নে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
পটুয়াখালীতে ‘হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪১’ বাস্তবায়নে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে..
পটুয়াখালীতে ‘হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪১’ বাস্তবায়নে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে..
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীতে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ‘হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪১’ এর অন্তর্ভুক্ত বাস্তবায়নযোগ্য প্রকল্পসমূহের বিষয়ে এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উন্নত সড়ক নেটওয়ার্ক বিনির্মাণ এবং জেলার সড়ক অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে পটুয়াখালীর সড়কগুলোকে আধুনিক ও নিরাপদ করে গড়ে তুলতে এই মাস্টার প্ল্যান কার্যকরী ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত অংশীজনরা জেলার সড়ক বিভাগের বর্তমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে এবং প্রস্তাবিত প্রকল্পের কারিগরি ও নীতি-নির্ধারণী বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পটুয়াখালী জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন। তিনি আশ্বস্ত করেন যে, মাস্টার প্ল্যান অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
লোভানা জামিল, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর।

এছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনীতিবিদ,  সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ রক্ষা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সড়ক নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator