রাণীশংকৈলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

রাণীশংকৈলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা সমস্যা নির..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

 

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা খাদিজা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা আলওয়াদুদ বিন আলিফ। এছাড়া পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন কৃষি জমিতে পানি নিষ্কাশন সহজ হবে, তেমনি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যারও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

 

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি থেকে শুরু করে জওগাঁও ব্রিজ পর্যন্ত খাল পুনঃখননের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উপজেলা প্রশাসন, রাণীশংকৈলের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

Komentari 0

Nema komentara

povezani članci

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views