বগুড়া শেরপুরে ৭০ বছরের পুরনো রাস্তায় বেড়া: এলাকাবাসীর ক্ষোভ, দুই… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে ৭০ বছরের পুরনো রাস্তায় বেড়া: এলাকাবাসীর ক্ষোভ, দুই পক্ষের হাতাহাতি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপর ভাদড়া গ্রামে দীর্ঘ ৭০ বছরের পুরনো একটি রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরীর জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।..
Condividi su Eidok
বগুড়া শেরপুরে ৭০ বছরের পুরনো রাস্তায় বেড়া: এলাকাবাসীর ক্ষোভ, দুই পক্ষের হাতাহাতি
Foto: archivio

শুক্রবার দুপুরে গ্রামের উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে এই হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই উপর ভাদড়া গ্রামের ওই রাস্তাটি সাধারণ মানুষ চলাচলের জন্য ব্যবহার করে আসছে। শুক্রবার সকালে আকস্মিকভাবে মৃত হায়দার আলীর স্ত্রী পারুল বেগম রাস্তার মাঝখানে বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেন। দুপুরে উত্তর পাড়া এলাকার লোকজন রাস্তা থেকে বেড়া সরিয়ে ফেলতে বললে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, দীর্ঘ সাত দশক ধরে ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ নিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পারুল বেগম বলেন, রাস্তাটি আমার নিজস্ব রেকর্ডিও জমির ওপর দিয়ে গেছে। জনগণের চলাচলের কথা বিবেচনা করে আমি ৩ ফুট জায়গা দিতে চেয়েছি। কিন্তু আমার সম্পূর্ণ জমি আমি রাস্তা হিসেবে ব্যবহার করতে দেব না।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা বন্ধের বিষয়টি আমি শুনেছি। জনসাধারণের চলাচলের পথ সুগম করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাস্তা নিয়ে বিরোধের জেরে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 64 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views