রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলায় গণঅধিকার নেতার গ্রেফতার, অভিযান… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলায় গণঅধিকার নেতার গ্রেফতার, অভিযান অব্যাহত

রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলায় গণঅধিকার নেতার গ্রেফতার, অভিযান অব্যাহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারের ওপর হা..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলায় গণঅধিকার নেতার গ্রেফতার, অভিযান অব্যাহত
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুরের সুইহারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদে অফিস চলাকালে নুরনবী সরকারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে পিআইও নিজেই বাদী হয়ে মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক জাফর আলী, জিয়াউর রহমান, রাকিব ফেরদৌসসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

 

ভুক্তভোগী কর্মকর্তা নুরনবী সরকার অভিযোগ করেন, “মামুন দীর্ঘদিন ধরে আমার কাছে বিভিন্নভাবে অনৈতিক সুবিধা দাবি করে আসছিল। আমি রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। পরিকল্পিতভাবে অফিসে এসে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় অন্যরাও মারধর করে এবং অফিসে ভাঙচুর চালায়।”

 

ঘটনার পর সরকারি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে ৮ এপ্রিল ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি নিন্দা ও প্রতিবাদ জানায়। একই দিনে রাণীশংকৈল অফিসার্স ক্লাব থেকেও প্রতিবাদ বিবৃতি দেওয়া হয়।

 

অন্যদিকে, মামলায় কয়েকজন সাংবাদিককে আসামি করায় স্থানীয় সাংবাদিকদের একটি অংশ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা রহমতুল্লাহ রনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহায়তায় সুইহারি ড্রাইভারপাড়া এলাকা থেকে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন פוליטיקה আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ פוליטיקה কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম פוליטיקה যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট פוליטיקה কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির פוליטיקה ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী פוליטיקה গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের פוליטיקה নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views