জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা
ছবি: সংগৃহীত

লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে খঞ্জনপুর এলাকার মোঃ জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা এবং হারাইল এলাকার মোঃ আনিছুর (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন اخبار منطقه বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি اخبار منطقه মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু اخبار منطقه প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় اخبار منطقه মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি اخبار منطقه রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views