জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা
ছবি: সংগৃহীত

লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে খঞ্জনপুর এলাকার মোঃ জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা এবং হারাইল এলাকার মোঃ আনিছুর (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 51 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 35 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 40 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 71 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 66 ভিউ